হুঁম্ । কফি নয়, দুলভ্য চা ।
ঘরের ছেলে ঘরে ফিরলো বহুদিন পর
এতদিনে পৃথিবীটা অনেক পাল্টে গেছে
আপ্যায়নে -
কফি নয়, দুলভ্য চা ।
সময়ের সাথে সাথে সবাই দুরে চলে যায়
আত্মীয় সজ্জন, বন্ধু-বান্ধব
থেকে যায় লুপ্ত স্মৃতিটুকু বিলুপ্তের কাছাকাছি
জন্ম নেয় আকর্ষণহীন ইতিহাস।
ঠোটের কোনের কৃত্তিম ভালবাসা
দুর্লভ হলেও -
খুজতে থাকে আপনাপন
পরিত্যক্ত নিজস্ব আজকের মরুদ্যানে ।
অসিত রায় /দিললী
১৮ই মে২০১৮/ দিললী
ReplyDelete