Skip to main content

Posts

Showing posts from June, 2019

হয়াটস্ এ্যপ

হয়াটস্ এ্যপ  /  অসিত রায় বিয়ের প্রথম রাত স্বামীকে বললে বৌ — বাবার ভালবাসা পায়নি কোনদিন তুমি যেন বেশো চিরদিন । স্কুল কলেজে বাবার নামটা থাকলেও লেখা বাবার সাথে হয়নি কোনদিন দেখা । বাপ-মায়ের বিয়ে হলো যখন আমি আঠের  বছরের মেয়ে তখন হয়ত আমি প্রথম মেয়ে এই দেশে মা-বাপের বিয়ে দেখেছি নির্বিশেষে । ....     .....     .....         ...., যখন আমার  বয়স ছিল কেবলমাত্র দুই বাবা-মায়ের হয়েছিল বিবাহ-বিচ্ছেদ স্কুল কলেজে তাই বাবার নামটা ছিলো লেখা বাপের সাথে সেই দেখাটাই শেষ দেখা । ......       .....       .......        ..... তারপর আমার মা বাবাকে লিখতো প্রেমপত্র করতো চ্যট্ হয়াটস্ এ্যপে অন্য নামে, অন্য ভাবে । ব্যস । বাপ পড়লে প্রেমে একেবারে ফ্রেমে । ......      .......      ......      ..... জানতে পেরে করলো তারা আবার একবার বিয়ে, আমি হলাম খুশী হারানো বাবা পেয়ে। ......      ......     ...