হয়াটস্ এ্যপ / অসিত রায়
বিয়ের প্রথম রাত
স্বামীকে বললে বৌ —
বাবার ভালবাসা পায়নি কোনদিন
তুমি যেন বেশো চিরদিন ।
স্কুল কলেজে বাবার নামটা থাকলেও লেখা
বাবার সাথে হয়নি কোনদিন দেখা ।
বাপ-মায়ের বিয়ে হলো যখন
আমি আঠের বছরের মেয়ে তখন
হয়ত আমি প্রথম মেয়ে এই দেশে
মা-বাপের বিয়ে দেখেছি নির্বিশেষে ।
.... ..... ..... ....,
যখন আমার বয়স ছিল কেবলমাত্র দুই
বাবা-মায়ের হয়েছিল বিবাহ-বিচ্ছেদ
স্কুল কলেজে তাই বাবার নামটা ছিলো লেখা
বাপের সাথে সেই দেখাটাই শেষ দেখা ।
...... ..... ....... .....
তারপর আমার মা
বাবাকে লিখতো প্রেমপত্র
করতো চ্যট্ হয়াটস্ এ্যপে
অন্য নামে, অন্য ভাবে ।
ব্যস ।
বাপ পড়লে প্রেমে
একেবারে ফ্রেমে ।
...... ....... ...... .....
জানতে পেরে করলো তারা
আবার একবার বিয়ে,
আমি হলাম খুশী
হারানো বাবা পেয়ে।
...... ...... ..... ......
সত্যিই তো দারুন এ্যপ
এবার থেকে করুন
চুটিয়ে হোয়াটস্ এ্যপ ।
দিললী / 21/04/2019
😳😳😳😳😳
Comments
Post a Comment