বিবেকের মাথায় গরম নোট / অসিত রায়
পরিত্যক্ত নাবালিকা সদ্য গেলো
কারাগারে । বালশুধার গৃহে ।
আজ কেউ নেই তার
রক্তাভ করুন চোখ ফাটা জল
যেন আর্তনাদ করছে
বাঁচাও বাঁচাও —
নিষ্ঠুর পৃথিবীতে কেউ নেই তাকে বাঁচাবার ।
কারাগারে । বালশুধার গৃহে ।
আজ কেউ নেই তার
রক্তাভ করুন চোখ ফাটা জল
যেন আর্তনাদ করছে
বাঁচাও বাঁচাও —
নিষ্ঠুর পৃথিবীতে কেউ নেই তাকে বাঁচাবার ।
বাবা তাঁব প্রিয় ছিল,
বাবার পর মামা হলো পরিবারের মাথা
বললেন, “পুত্রের শখ খুব মেটেছে পুষ্নপুএী নিয়ে
এবার তার বিয়ে দাও, সম্পত্তির ভাগ দাও —
দরকার নেই বোঝা বাড়িয়ে,
আপদ বিদেয় করো” ।
বাবার পর মামা হলো পরিবারের মাথা
বললেন, “পুত্রের শখ খুব মেটেছে পুষ্নপুএী নিয়ে
এবার তার বিয়ে দাও, সম্পত্তির ভাগ দাও —
দরকার নেই বোঝা বাড়িয়ে,
আপদ বিদেয় করো” ।
উকিল ডাকো, রাস্তা খোঁজ ।
উকিল ডাকা হলো।
উকিলবাবু বললেন, “কিভাবে সম্ভব ?
প্রথমত নাবালিকা, তার উপর নির্দোষ
পুষ্নপুএী কাগজে ও কলমে,
এতো অসম্ভব”।
উকিলবাবু বললেন, “কিভাবে সম্ভব ?
প্রথমত নাবালিকা, তার উপর নির্দোষ
পুষ্নপুএী কাগজে ও কলমে,
এতো অসম্ভব”।
সম্পত্তি বলতে, দুটো বাংলো বাড়ি
কারখানা আর বি এম ডবলু গাড়ি
গরীব তো নয় ।
মামা বললে, “ফিজের চিন্তা নাই
আপদ্ বিদেয় হওয়া চায়” ।
কারখানা আর বি এম ডবলু গাড়ি
গরীব তো নয় ।
মামা বললে, “ফিজের চিন্তা নাই
আপদ্ বিদেয় হওয়া চায়” ।
উকিলবাবু বললেন বেশ
সাজানো হলো কেস,
অসামাজিক আচরনে লিপ্ত বালিকা
চরিত্রহীন । মদ্যপান ও হিরোইনের নেশাখোর
পরিবারের সদস্যা মা একা
তার জীবনহানির যথেস্ট আশঙ্কা !
সাজানো হলো কেস,
অসামাজিক আচরনে লিপ্ত বালিকা
চরিত্রহীন । মদ্যপান ও হিরোইনের নেশাখোর
পরিবারের সদস্যা মা একা
তার জীবনহানির যথেস্ট আশঙ্কা !
বয়স তার মাত্র ষোল
পাঠানো হলো জেলে,
এবার বেদখল করা হবে
বছর দুয়েক গেলে ।
বুঝলো না সে কিভাবে কি হলো ।
মাথার উপরের ছাদ
আর পায়ের নীচের পাকা মাটি
এক ঝটকায় নিঃশ্বেষ হলো
সারা জীবনের মত।
পাঠানো হলো জেলে,
এবার বেদখল করা হবে
বছর দুয়েক গেলে ।
বুঝলো না সে কিভাবে কি হলো ।
মাথার উপরের ছাদ
আর পায়ের নীচের পাকা মাটি
এক ঝটকায় নিঃশ্বেষ হলো
সারা জীবনের মত।
নিষ্ঠুর এই ওকালতির পেশা
নিষ্ঠুর এই জিতবার নেশা
কারো সর্বনাশ, কারো উল্লাস
নিষ্ঠুর এই জিতবার নেশা
কারো সর্বনাশ, কারো উল্লাস
তারপর ?
উকিলবাবু ঘরে ফিরলেন
দই মাছ মিষ্টি নিয়ে -
মানবিকতার উপর, বিবেকের উপর
গরম-নোট চাপা দিয়ে ।
দই মাছ মিষ্টি নিয়ে -
মানবিকতার উপর, বিবেকের উপর
গরম-নোট চাপা দিয়ে ।
১৪ মে ২০১৮
দিললী
দিললী
Comments
Post a Comment