জীবন / অসিত রায়
জীবন যেন কম্পাসের চাঁদা অথবা সুর্যের গতি,
ভোর থেকে সন্ধ্যা গাড়িয়ে আসে ইংরেজির ডি এর মত।
একশত আশি ডিগরী নিয়ে সেনচুরী মারার লোক নেই বললেই চলে ।
উনারা ভাগ্যবান - যারা নব্বই করে সন্ধ্যের সাড়েপাঁচটার কাঁটাটা শক্ত করে ধরে আছেন।
বাকিরা করছে গর্ব করে সেনচুরীর দেখার আপেক্ষা।
আমার তো পঁচিশে ডিসেম্বরের ( জন্মদিন) ছোটদিনের বেলা,
জীবনের ঘড়িতে কখন তিনটে চল্লিশ বেজে বিকেল নেমে গেলো, বুঝতে পারলাম না।
পৃথিবীতে এভাবেই চলে অহণিক গতি - বার্ষিক গতি ।
সব লুপ্ত ইতিহাস হয়ে যায় ।
ব্যঈালোর / ১৩/০৮/২০২০
Comments
Post a Comment