তোমাকে ধন্যবাদ// অসিত রায়
জীবন আর মৃত্যুর মাঝে
একটা নিঃশ্বাসের ব্যবধান ।
অহরহ ‘স্ব-অহং” মন্ত্র জপ হোক, কিম্বা -
রেচক-কুমভক-পুরক
প্রানায়াম চলুক,
জীবন আর মৃত্যুর ফাঁকে
শুধু এক নিঃশ্বাসের দোল,
তবু সেই প্রতি এক মুহূর্তের
প্রতিটি প্রভাতে
জেগে ওঠে সমগ্র পৃথিবী।
ধ্বনিত হয়, গুড মরনিং।
আজকের সুপ্রভাতে এক নতুন প্রভাত দেখতে পেলাম- তোমাকে ধন্যবাদ।
আরও একটা দিন বাঁচতে পেলাম- তোমাকে ধন্যবাদ।
আরও এক দিন সুস্বাস্থ্য পেলাম- তোমাকে ধন্যবাদ।
আরও এক দিন দৃষ্টি পেলাম- তোমাকে ধন্যবাদ।
আরও এক দিন এবিশ্বে অস্তিত্ব পেলাম- তোমাকে ধন্যবাদ।
আরও এক রাত সুনিদ্রাতে কাটাতে পেয়েছি - তোমাকে ধন্যবাদ।
প্রভাতের আলো জেগে ওঠা মানেই, অদৃশ্য কারও স্পর্শ।
আরও একবার দৃষ্টি মেলে দেখা মানেই, সমস্ত রঙের দান।
আজকের দিন ভালো হোক,
শুভ হোক।
সবই ঈশ্বরের অবদান।
প্রানের মাঝে প্রানের
মিলনের খেলা,
সৃস্টির খেলা
প্রেমের খেলা।
তাই ধন্যবাদ—
ধন্যবাদ সেই অদেখা শক্তিকে,
প্রকৃতির নিঃশব্দ ছন্দকে,
ভাগ্যের অদ্ভুত লিখনকে।
ঈশর হোক
প্রকৃতি হোক
ভাগ্য হোক
শুধু এক
শব্দ হোক -
অথবা কিচ্ছু না হোক।
তোমাকে ধন্যবাদ।
আজকে তোমারি অবদানে
আমার অস্তিত্ব
আমার প্রাণ,
আমি ভাগ্যবান
তোমাকে ধন্যবাদ।
দিললী/ ২৭/৯/২০২৫
Comments
Post a Comment