কবিতা পাগল // অসিত রায়
পাগলটির চোখে ছিল
কবিতার প্রতি নিগুড প্রেম। বাংলা ভাষার বিশাল মানচিত্র,
যেখানে নদী নয়, রসালু
অক্ষরের হাড়গোড় বয়ে চলে অবিরত।
পাগলটি আমার কবিতাগুলো আবৃত্তি করলো
একের রব এক ।
সেই পাঠ —
কিন্তু মুখে নয়, কানে নয়,
মনের ভিতরে জমা ফসিল ভাঙে আমার,
প্রতিটি শব্দে হৃদয়ভাঙগা
শূন্যতার অগ্নিসংস্কার।
আমি বলি— আবৃত্তি করো,
আরও-, আরও-
সে শুনে— প্রতিধ্বনির অন্ধকার;
যেন শব্দ নয়,
অপরাহ্নের ছায়ার গর্ভে
এক একটি নক্ষত্রের ভ্রূণ।
মুগ্ধতা শুধু আলো নয়,
বরং অদৃশ্য শিকড়,
যা আঁকড়ে ধরে
আমার অনন্ত অবেগকে।
আমি কবি, এই আমার সম্পদ।
সম্পদের মুল্য প্রথম খুজে পেলাম।
২৫/০৯/২০২৫। দিল্লী
Comments
Post a Comment